• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর-৪ আসনে গণসংযোগে ব্যস্ত নৌকার মাঝি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দিনাজপুর-৪ আসনে টানা চতুর্থ বারের মত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কার ভোট প্রার্থনা করে সরকারের উন্নয়ন তুলে ধরছেন।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট, মানিকগঞ্জ, ক্যাম্পেরহাট, ক্যানেলের বাজার এবং চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর, আলেকডিহি ও নশরতপুর ইউনিয়নে গনসংযোগ করেন আবুল হাসান মাহমুদ আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভোটারদের উদ্দেশ্যে আবুল হাসান মাহমুদ আলী বলেন, গত ১৫ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় তাঁকে প্রধানমন্ত্রী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ