• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ দুই নেতার বিরুদ্ধে

এস.এম. রকি, খানসামা।। দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুব রহমান সুমনকে মারধরের অভিযোগ উঠেছে ভাবকী ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক আশরাফুল আলমের বিরুদ্ধে।

গত মঙ্গলবার রাতে উপজেলার ভাবকী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালায়ে প্রথমে বাকবিতন্ডা ও পরবর্তীতে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মাহবুব রহমান সুমন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে। ছাত্রলীগ নেতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে বুধবার ফেসবুক বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে এটি জানাজানি হয়।

ঘটনার বিষয়ে জানতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।

স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, পূর্বের বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। আওয়ামীলীগের নেতাকর্মীদের নিজেদের মধ্যেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীরাও বিব্রত।

এ ঘটনায় আহত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান সুমন বলেন, ঘটনার দিন নির্বাচনকে কেন্দ্র করে ভাবকী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ কে শাসিয়ে কথা বলেন আশরাফুল। পরে সেটি জানতে পেরে আমি আশরাফুলের এক সমর্থক কে কেন শাসিয়েছেন জানতে চাইলে আশরাফুল ও তার মামা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার সহ আরও দলবল নিয়ে আমার ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির উপর অতর্কিত হামলা করে করে। স্থানীয় নেতাকর্মীদের সহায়তা আমরা বেঁচে যাই এবং তারাই আমাকে হাসপাতালে ভর্তি করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন মৎস্যজীবীলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা মাহবুব আগে আমার উপর হামলা করে। পরে নিজে গিয়ে হাসপাতালে ভর্তি হয়।

এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয় নি।

খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ