সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াবাজার বাণীচাঁদ সড়কের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কায়সার খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। বেশ কিছু দিন যাবৎ টিউমারজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে,দুই মেয়ে,অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর সৈয়দপুর শহরের নয়াবাজার ঈদগাহ্ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুম কায়সার খানকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সাবেক পৌর কমিশনার এহসানুল হক, আনিস আনছারী, মো. কাওসার, শিল্পপতি মো. মোস্তফা, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরকার, শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, ব্যবসায়ী মমতাজ মিন্টু, আলহাজ্ব মজিদুল ইসলাম মন্ডল, তারিক হোসেন, সাংবাদিক এম আর আলম ঝন্টু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।