বিনোদন ডেস্ক: খবরের শিরোনামে থাকার উপায় ভালভাবেই শিখে নিয়েছেন বলিউডের আইটেম গার্ল পুনম পাণ্ডে। এবার তিনি আবার নিজের কিছু উত্তেজক ছবি অনলাইনে পোস্ট করে আলোচনায় আসলেন। টুইটারে পুনম পাণ্ডের সাম্প্রতিক পোস্ট করা কিছু ছবি নিয়ে এ মন্তব্য করেছে টাইমস অফ ইন্ডিয়া।
টুইটারে দেয়া উত্তেজক ছবিগুলোর সঙ্গে কিছু মন্তব্যও করেছেন পুনম। পুনম এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের বিজয়ের পর বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন। এবার তিনি আবার নিজের রগরগে ছবিগুলো অনলাইনে পোস্ট করে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করলেন। একটি ছবির ক্যাপশনে পুনম লিখেছেন ‘গুড মর্নিং! আপনাকে অন করার জন্য একটা ছবি।’
এরপর একটি ছবিতে পুনম লিখেছেন, ‘আরো ছবি চান?…..আমার আগে পোস্ট করার ছবিগুলোর ১০,০০০ বার রিটুইটের পর আরো ছবি পোস্ট করবো।’
এরপর এ অভিনেত্রী সম্ভবত ভক্তদের সাড়াতে সন্তুষ্ট হয়েছিলেন। কারণ তিনি এরপরও তার নতুন নতুন ছবি পোস্ট করা অব্যাহত রেখেছেন।