• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বরিশালে জনসভায় পংকজ-শাম্মী পক্ষের সংঘর্ষ, কৃষক লীগ নেতা নিহত

সিসি নিউজ ডেস্ক।। বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার মাঠে আজ শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে কৃষকলীগ নেতা মো. সিরাজ (৬০) নিহত হয়েছেন।

সমাবেশ চলাকালে দুপুর আড়াইটার দিকে মাঠের পশ্চিম পাশে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ এমপি এবং রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া ড. শাম্মী আহম্মেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও সংসদ সদস্য পংকজ নাথ তখন মঞ্চে ছিলেন। তবে সংঘাতের কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী জনসভায় পৌঁছান। এই দুই নেতার সমর্থকদের মধ্যে কয়েক বছর যাবত বিরোধ চলছে।

নিহত সিরাজ আহমেদ হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক। সিরাজকে দুই পক্ষই তাদের লোক বলে দাবি করছেন। মারামারিতে আহত আরও ২০ জনকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত উল্লেখযোগ্যরা হলেন শাওন সরদার (৩৪), সোহান (২৬), শিপন (৩০), সিয়াম (১৩), ইয়াসিন (৩২), কামরুল ইসলাম (৫৫), সেকান্দার গাজী (৩৫), আলাউদ্দিন (৬৫), হাসান (৩৫), ধলু ব্যাপারী (৫৭), হানিফ (৬০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত হাসন বলেন, ‘তারা এমপি পংকজ এর পক্ষে মিছিল নিয়ে জনসভায় প্রবেশ করেন। ওই সময় ড. শাম্মী বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ শাম্মীর লোকজন তাদের ওপর পানির বোতল, লাঠি, ইটের খোয়া নিক্ষেপ করে হামলা করতে থাকে।’

নিহত সিরাজ সিকদারকে ড. শাম্মীর লোক হিসেবে দাবি করে হিজলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. তানভির বলেন, ‘আমরা মিছিল নিয়ে মাঠের পশ্চিম পাশে অবস্থান করছিলাম। হঠাৎ ঈগলের স্লোগান দিয়ে পংকজের লোকজন হামলা করে।’

তবে পংকজ নাথের সমর্থক শামীম আহমেদ বলেন, ‘কয়েকটি লঞ্চে প্রায় ১৫ হাজার সমর্থক নিয়ে তারা সমাবেশ মাঠের অদূরে কীর্তনখোলা নদের কেডিসি ঘাটে নামেন। পংকজ নাথ সেখান থেকে মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশ মাঠের দিকে যান। মিছিল জনসভার ভেতরে ঢুকে গেলে তাদের ওপর হামলা হয়।’

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী শেবাচিম হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘জনসভাস্থলে তারা ছিলেন না। তবে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ‘জনসভার মাঠে সিরাজুল অসুস্থ হয়ে পড়েছিলেন। দুই পক্ষের মধ্যে মারামারিতে আরও বেশ কয়েকজন শেবাচিম হাসপাতালে ভর্তি আছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ