• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

সিসি নিউজ।। ‘সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজনে নীলফামারীতে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনা সভা, ঋণের চেক বিতরন এবং দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়। সমাজ সেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়। সমাজ সেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, চেম্বার সভাপতি সফিকুল আলম ডাবলু ও জেলা ডায়াবেটিস সমিতির সদস্য সারওয়ার মানিক বক্তব্য দেন। সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন দফতরটির সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। আলোচনা সভা শেষে চারটি সমিতির মাঝে ৬লাখ ৩৩হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ