• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নাশকতার মামলায় বিএনপির আইনজীবীসহ ১০ নেতাকর্মী কারাগারে

সিসি নিউজ।। নীলফামারীতে একজন আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার মামলায় বুধবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হাবলু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন, মো. যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আক্তার সৈয়দপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বাবুল, পৌর বিএনপির সদস্য মো. জাহেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম, পৌর যুবদলের সদস্য মো. লাড্ডান ইমরান।

মামলার অভিযোগে মতে, গত বছরের ২৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে পরদিন হরতাল সমর্থনে নাশকতা সৃষ্টির একটি বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে অসংখ্য লাটি সোটা, ইটপাটকেল, ধারালো অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

এ ঘটনায় ২৯ অক্টোবর সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মো. মারুফ উল ইসলাম বাদি হয়ে ২০১৩ সালের (সংশোধনী) সন্ত্রাস বিরোধী আইনের ৬(২) এর ধারায় সৈয়দপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা জজ আদালতের আইনজীবী ওবায়দুর রহমানকে প্রধান আসামী করে নামীয় ১৪ জনসহ ৬০০ জনের নামে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় নামীয় ১০ আসামী উচ্চ আদালত থেকে চলতি বছরের ৪ জানুয়ারী পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষে বুধবার জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় বলেন, ‘উচ্চ আদালতের জামিন শেষে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ন্যায় বিচারের স্বার্থে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দেন’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ