• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ভোটের সরঞ্জাম বহনে নছিমন-করিমনই যেন ভরসা

সিসি নিউজ।। সড়কে নছিমন, করিমন, ভটভটি ও ট্রাক্টর-ট্রলি—এসব যানবাহন অবৈধ। নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব অবৈধ যানবাহনে করে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। তবে এই বহরে পিকআপ থাকলেও সংখ্যা খুবই নগণ্য।

আজ শনিবার জেলার সদর উপজেলা পরিষদ চত্বরে দেখা গেছে অবৈধ এসব যানবাহনের ভিড়। দুপুর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যানবাহনগুলো একে একে ছুটছে বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশে। এতে সরঞ্জামের সঙ্গে যাত্রী হতে হয়েছে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপিসহ অন্যদের।

সদরের দারোয়ানী এলাকার ভটভটিচালক রশিদুল হোসেন (৪০) বলেন, ‘এইখানোত করি মুই গরু ধরি বিভিন্ন হাটোত যাও। ওই সময় হামাক রাস্তাত চলির দেয় না। এলা আদর করি ডাকে আনি ভোটকেন্দ্রেত পাঠাছে।’

একই সময় সদর উপজেলা পরিষদ থেকে ট্রাক্টর-ট্রলিতে করে নির্বাচনী সরঞ্জামসহ সোনারায় ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হতে দেখা গেছে এক প্রিসাইডিং কর্মকর্তাকে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ঝুঁকি হলেও দায়িত্ব পালনের স্বার্থে সরকারি নির্দেশনা মানতে হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন ‘এক দিনে জেলার ৫৬৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে এত গাড়ি সংগ্রহ করা সম্ভব না। এ কারণে বৈধ, অবৈধ সব যানবাহন ব্যবহার করতে হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ