• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোনো দিন চিন্তাও করিনি মন্ত্রী হবো: ডা. সামন্ত লাল

সিসি নিউজ ডেস্ক।। টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছে এক প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে ডা. সামন্ত লাল সেন  বলেন, ‘ফোন পেয়ে আমি খুবই বিস্মিত। আমি কোনো দিন চিন্তাও করিনি মন্ত্রী হবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা।’

সামন্ত লাল বলেন, মন্ত্রী হওয়ার পর বার্নের কী হবে সেটাও আমার চিন্তা। বার্ন ইউনিট থেকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্ব নিয়েছি। দেশের অন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ন ইউনিট ও আরও ইনস্টিটিউট স্থাপণের কাজ চলছে। সেগুলো সম্পন্ন করতে হবে।

মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কি পরিকল্পনা আছে জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, দায়িত্ব গ্রহণের পরে বলতে পারবো কোথায় কী করতে হবে। তবে চেষ্টা করবো তৃণমূল পর্যায়ে কাজ করতে। আমি চেষ্টা করবো সেগুলো মানুষের সমস্যা নিয়ে কাজ করে একটা ভালো পরিবেশ তৈরি করার। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ