
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এক বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সৈয়দপুর কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্জিজ বানুকে পুনরায় সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে মাসুদ রানা খান, সারোয়ার রহমান, শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকে সহ-সভাপতি, আনোরার হোসন পারভেজকে সহ সাধারণ সম্পাদক, হাসিবুল হাসান সান্টুকে সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান মিজানকে অর্থ সম্পাদক, আনন্দ রায়কে সাহিত্য সংস্কৃতিক সম্পাদক, রেজা মাহমুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্দুল কুদ্দুস সরকারকে দপ্তর সম্পাদক, সাখাওয়াত হোসেন শামীম সরকারকে পাঠাগার বিষয়ক সম্পাদক ও মোস্তাকিম আহমেদকে ক্রীড়া সম্পাদক করা হয়েছে। এছাড়া কার্যকরি সদস্য করা হয়েছে মোস্তফিজুর রহমান মিলন, তৌহিদুল ইসলাম সুজন,শামীম আকতার,খালেকুজ্জামান সবুজ ও মাহমুদ হাসানকে।
এর আগে সাধারণ সভায় শোক প্রস্তাব ও আয়-ব্যয় হিসাবে পাঠ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার রহমান।