• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে কম্বল পেল ৫০০ শীতার্ত

সিসি নিউজ।। নীলফামারীতে জেঁকে বসেছে শীত। টানা শীতের তীব্রতায় যুবুথুবু অবস্থা খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের। এসব মানুষের শীতকষ্ট লাঘবে ৫০০ কম্বল বিতরণ বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফএনবি)।
সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের লক্ষীচাপ ইউনিয়নের দুরাছুরি ধান ব্যাংক চত্বরে এসব কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যাস্থাপক আবু সাইদ, এফএনবি জেলা শাখার সভাপতি ও ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, আশার আঞ্চলিক ব্যবস্থাপক তাজুল ইসলাম, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আউয়াল প্রমুখ।
তীব্র এ শীতে কম্বল পেয়ে খুশি জেলা সদরের লক্ষীচাপ ইউনিয়নের দুবাছুড়ি গ্রামের ৭০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম। তিনি বলেন,‘এইমতন জারোত তোমরা কম্বল দিয়া খুব উপকার করিলেন বাহে। এইটা কম্বল দিয়া মোর ছোট নাতিটাক ধরি রাইতোন নিন পারির পারিম’।
টুপামারী ইউনিয়নের সিতারপাঠ গ্রামের আশরাফ হোসেন (৬৫) বলেন, ‘এইবারকার জারোত মোর মেল্লা কষ্ট চলছে। তোমার কম্বলটা দিয়া মোর জারের কষ্ট দূর হইল’।
এফএনবির সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম জানান, এফএনবির ব্যানারে এ জেলায় ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ব্যানারে জেলায় কর্মরত ১০টি এনজিও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ