• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাকুরী স্থায়ীকরণের দাবিতে: নীলফামারীতে নেসকোর অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি

সিসি নিউজ।। নীলফামারীতে চাকুরী স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানীর (নেসকো) পিচরেট কর্মচারীরা। বুধবার সকাল ৯টার দিকে পিচরেট ঐক্য পরিষদের ব্যানারে নীলফামারীনেসকো কার্যালয়ের প্রধান ফটকে ওই কর্মসূচি পালিত হয়।

কর্মবিরতি চলাকালে পিচরেট কর্মচারী আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য দেন পিচরেট কর্মচারী মো. বাঁধন হক বসুনিয়া, রাজু ইসলাম, লিয়াকত আলী, শামীম হোসেন, মোরছালীন ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, আমরা অস্থায়ী পিচরেট কর্মচারী হিসেবে ২০ বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলায় বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কার্যালয়ে কর্মরত আছি। আমরা দীর্ঘ সময় ধরে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে দায়িত্ব পালন করছি। নেসকো গঠনের পর থেকেই আমরা যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শুণ্য পদে চাকুরী স্থায়ী করণের দাবি জানিয়ে আসছি। দাবির প্রেক্ষিতে ২০২০ সালে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক চাকুরী স্থায়ী করণের প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ তিন বছরেও ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বরং স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে আমাদের কর্মহীন করা হয়েছে। এতে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় দেড় হাজার কর্মচারী কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জেলার কিশোরগঞ্জ, জলঢাকা, ডোমার ও সৈয়দপুর নেসকো কার্যালয়ে একই কর্মসূচি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ