• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে: নীলফামারীর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ 

সিসি নিউজ।। শীতের তীব্রতা বাড়ায় নীলফামারী জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আরও দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত ২২ ও ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছিল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আজ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে আজ বুধবার সকাল ৬টায় নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত দুই সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, দেশের বিভিন্ন জেলার মতো নীলফামারীতে তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বুধবার নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল।

তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে আগামী দুই দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। এ কারনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপরিচালক মহোদয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ২৪ ও ২৫ জানুয়ারী নীলফামারীর মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখা হয়েছে। সব বিদ্যালয় কর্তৃপক্ষকে ছুটির কথা জানানো হয়েছে।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকায় আজ বুধবার জেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, গত দুই সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এ রকম তাপমাত্রা আরও কয়েক দিন থাকতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম। আজ বুধবার সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ