সিসি নিউজ।। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস। বুধবার (২৪ জানুয়ারি) জেলা জজকোর্টের বার ক্যাফটেরিয়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস এর সভাপতি লায়ন এ্যাড. গোলাম মোস্তফা (সজীব) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন এ্যাড. এ.বি.এম জিকরুল হক (বরকত), কোষাধ্যক্ষ লায়ন এ্যাড. মো. মশিউর রহমান প্রমুখ।
লায়ন এ্যাড. গোলাম মোস্তফা (সজীব) বক্তব্যে বলেন, হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। তারই অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছে।
কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস’র পরিচালক লায়ন এ্যাড. আল মাসুদ চৌধুরী, লায়ন এ্যাড. গোলাম রব্বানী দিপু, লায়ন এ্যাড. আতিকুল আরেফিন চৌধুরী দিদার, লায়ন এ্যাড. রাসাদ রিদওয়ান, লায়ন এ্যাড. জুলফিকার আলী ভুট্টু, লায়ন এ্যাড. সাগিরা আরসীত জাহান জেনী, লায়ন এ্যাড. নাসরিন সুলতানা (লাবণ্য), লায়ন এ্যাড. বিপুলার ইসলাম সরকার, লায়ন এ্যাড. শফিউল আলম প্রমুখ।