• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তীব্র শৈত্যপ্রবাহ: তেঁতুলিয়ায় বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা

সিসি নিউজ ডেস্ক।। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ শুক্রবার এখানে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। এলাকাবাসী জানায়, রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে।

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আগামী আরও দু-এক দিন এমন তাপমাত্রা থাকতে পারে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে।

স্থানীয় আলিমদ্দীন বলেন, শিশুরা ঠান্ডায় ঘর থেকে বের হতে চায় না। স্থানীয় লতিফা (৩০) বলেন, বাড়ির সব চেয়ে ছোট বাচ্চাটার দুদিন থেকে জ্বর-সর্দি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন বলেন, প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হচ্ছেন। এ জন্য তিনি আগুন পোহানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন।

চলতি জানুয়ারি মাসে ২৯ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে আড়াই হাজার শীতবস্ত্র পাওয়া গেছে, এগুলো বিতরণ হচ্ছে। আরও শীতবস্ত্রের চাহিদা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি সামর্থ্যবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ