সিসি নিউজ।। নীলফামারী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জোড়দরগায় উন্নয়ন সংস্থা ইউএসএস-এর সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক শীষ রহমান। সভা শেষে কমিটির মেয়াদ অতিবাহিত হওয়ায় সভার সভাপতি তাহমিন হক তার বক্তব্য শেষে কমিটি ভেঙ্গে দেন। এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে উপদেষ্টাদের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, নীলফামারী প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মো. সামসুল ইসলাম, মো. ওয়াহেদুজ্জামান, চিকিৎসক মো. মজিবুল হাসান চৌধুরী, মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এসএম সফিকুল আলম প্রমুখ। নীলফামারী প্রেসক্লাবের পাঁচ সদস্যের আহবায়ক কমিটির প্রধান মো. সামসুল ইসলাম বলেন, ‘আমরা দ্বায়িত্বভার গ্রহন করেছি। কাগজপত্র পর্যালোচনা করে অল্প সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবো। এবং দ্রুততম সময়ের মধ্যে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবো’।