• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার কম্পিউটার অপারেটর রাজু’র বাবার ইন্তেকাল 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কম্পিউটার অপারেটর রাজু আহমেদ শাহ্’র বাবা মজিবর রহমান শাহ্ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ রাজিউন)। তিনি গত শনিবার দিবাগত রাত দুইটায় রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের  মৌয়াগাছ গ্রামে নিজ বাড়িতে মারা যান।
মৃত্যুকালে তাঁর বসয় হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, বন্ধু বান্ধব,শুভাকাঙ্খী  ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর মৌয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।  তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, প্যানেল মেয়র -১ মো. শাহিন হোসেন, প্যানেল মেয়র -২ আবুল কাশেম সরকার দুলু, সচিব মো. সাইদুজ্জামান, নির্বাহী  প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর আকমল সরকার রাজু, বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান, সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন সেভেন্টি, তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, সাংবাদিক মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, জসিম উদদীন, তোফাজ্জল হোসেন লুতু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ