• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফের ইয়াবাসহ গ্রেপ্তার বালিয়াডাঙ্গীর সেই আওয়ামী লীগ নেতা

সিসি নিউজ ডেস্ক।। আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হলেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের নেতা আল মনসুর। আজ সোমবার উপজেলা কলেজ রোড এলাকা থেকে তাঁকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকার গোলাম রব্বানী মাস্টারের ছেলে।

এর আগে গত বছরের মে মাসে দেড় হাজার ইয়াবাসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে আটক হয়ে কারাগারে যান আল মনসুর। পরে তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে সকালে আমরা তাঁর বাসায় অভিযান পরিচালনা করি। এ সময় তাঁর ঘর থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করি। উপস্থিত লোকজনের সামনে আওয়ামী লীগের ওই নেতা মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন।’

এ ঘটনায় আল মনসুরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ