• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বড়পুকুরিয়া কয়লা খনির ডিজিএম সড়ক দুর্ঘটনায় নিহত

সিসি নিউজ।। দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল) প্রকৌ: জোবায়ের আলী (৫৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মধ্যপাড়া -রংপুর সড়কের বদরগঞ্জের নাগেরহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, ডিজিএম জোবায়ের হোসেন রংপুর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কয়লা খনিতে যাওয়ার পথে, রংপুর-মধ্যপাড়া সড়কের বদরগঞ্জ উপজেলার নাগের হাট নামক স্থানে এলে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের পিলারের সঙ্গে সজরে ধাক্কা লেগে দূর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ এর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান হাওলাদার বলেন, ডিজিএম জোবায়ের হোসেন রংপুর তার বাড়ী থেকে খনিতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে।
এ ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার ও অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি-সম্পাদক পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ