• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভিসা প্রতারণার দায়ে প্রতারক গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ অনলাইনে প্রতারণার দায়ে মো. হাবীব (২২) নামে একজন প্রতারককে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ কাজীপাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে একই এলাকার ফকিরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। আজ মঙ্গলবার সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে প্রতারক হাবীব প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিসা প্রদানের নামে প্রতারণা করে আসছিল। এ প্রতারণার ফাঁদে পড়ে অনেক প্রবাসী তাকে টাকা প্রদান করে সর্বশান্ত হয়েছে। এমন অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্তের নির্দেশে পুলিশ সোমবার দিবাগত রাতে এক অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজারের কাছে কাজীপাড়া থেকে তাকে আটক করে। এ ঘটনায় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র সরকার নিজে বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারনার সাথে নিজে এবং আরো কয়েকন জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ