• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অবৈধ হাসপাতাল পরিচালনায় ৫০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে নাম ব্যাবহার  ও অনুমোদনহীন পরিচালনার দায়ে এভার কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ করে দেওয়া হয়। আজ বুধবার এই অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের বঙ্গবন্ধু সড়কের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত উল্লেখিত প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন নেই। এছাড়া উল্লেখিত নামে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান রয়েছে। অনুমোদন ছাড়াই সেখানে হাসপাতালের কার্যক্রম ও অস্ত্রোপচার এবং রোগনির্ণয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, নার্স, ল্যাব সহকারী ও দক্ষ টেকনিশিয়ান ছিল না। এমন অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এভার কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অন্য একটি প্রতিষ্ঠত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনুমোদন ছাড়াই চলছিল। এ ছাড়া সেখানে দক্ষ জনবল ছাড়াই অবৈধভাবে রোগনির্ণয় কার্যক্রম চলছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানটির মালিক বদরুদ্দোজার অর্থদণ্ড ছাড়াও প্রতিষ্ঠানটির কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক ও হাসপাতাল বন্ধের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ