• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রথম ধাপের উপজেলা নির্বাচন ৪ মে

সিসি নিউজ ডেস্ক।। দেশে এবার চার ধাপে উপজেলা নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশনের বৈঠকে। আগামী ৪ থেকে ২৫ মে এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। এদিকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনগুলোর ভোট আগামী ১৪ মার্চ জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এই ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদে সংরক্ষিত নারী আসন নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এ সময় তিনি উপজেলা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানান। উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ