সিসি নিউজ।। বাংলাদেশ আওয়ামী যুবলীগ নীলফামারী জেলা কমিটির উদ্যোগে দুই হাজার মানুষকে কম্বল দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল।
জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুধীর রায়ের সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ স্বাগত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট, অর্থ সম্পাদক শাহ আনোয়ার হোসেন ও নীলফামারী পৌর সভাপতি শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এবং জেলা কমিটির উদ্যোগে দরিদ্র দুই’শ শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।