• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে অফিসার্স কাপ ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন

সিসি নিউজ।। নীলফামারীতে জেলা পুলিশের আয়োজনে অফিসার্স কাপ ব্যাডমিন্টনের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তাদের অংশগ্রহনে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার পুলিশ লাইন্স মাঠে ওই খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

খেলার একক ইভেন্টে চ্যাম্পিয়ন হন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ছকিকুল ইসলাম। এ ইভেন্টে সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান রানার্সআপ এবং কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম তৃতীয় স্থান অধিকার করেন। দ্বৈত ইভেন্টে নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল ইসলাম ও ছকিকুল ইসলাম চ্যাম্পিয়ন হন। জেলা ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক জ্যোর্তিময় রায় ও উপ-পরিদর্শক রেজানুর রহমান রানার্সআপ হন। তৃতীয় স্থান পান ডোমার উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. গোলাম সবুর। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম প্রমুখ।

শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজে অংশগ্রহন করেন অতিথিরা। আয়োজকরা জানান, গত ২৯ জানুয়ারী শুরু হওয়া টুর্নামেন্টে জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের ২০টি দল অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ