• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিএমএ’র আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আপডেট অন দ্যা টিট্টমেন্ট অফ হেমোরইডাল ডিজিজ শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেরুয়ারী) রাত আটটায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর শাখা বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় ওই সেমিনারের আয়োজন করে।

শহরের বিমানবন্দর সড়কের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হলরুমে বিএমএ সৈয়দপুর শাখার সভাপতি ডা. মাহবুবুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সেমিনারটি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. খায়রুল বাসার মানিক।

এতে কি নোট স্পীকার ছিলেন নীলফামারী সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট গোল্ড মেডেল প্রাপ্ত চিকিৎসক ডা. মো. মিনহাজ উদ্দিন রাজীব। এতে স্বাগত বক্তব্য দেন বিএমএ সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক ডা. আনিছুল হক।

বিএমএ সৈয়দপুর শাখার সায়েন্টিফিক সেক্রেটারি ডা. হোসেন তাওফিক ইমামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের ডিপার্টমেন্ট অব মেডিক্যাল এফেয়ার্সের এক্সিকিউটিভ ডা. তানভীর ইসলাম ও সিনিয়র এসিসট্যান্ট সেলস্ ম্যানেজার মোহাম্মদ সিদ্দিক।

সেমিনারে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মুহাম্মদ এনামুল হক, ডা. শাহ্ মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

একই দিন একই অনুষ্ঠানে গোল্ডমেডেল প্রাপ্ত চিকিৎসক নীলফামারী সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. মিনহাজ উদ্দিন রাজীবকে বিএমএ সৈয়দপুর শাখার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় সংগঠনের সৈয়দপুর শাখার সভাপতি ডা. খায়রুল বাসার মানিক তাকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ