• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২১ কিমি দৌড়ে ভাষা শহীদদের স্মরণ করলেন দুই ইবি শিক্ষার্থী

সিসি নিউজ ডেস্ক।। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ২১ কিলোমিটার পথ দৌড়ালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

আজ বুধবার ভোর ৪টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের ম্যুরালের সামনে থেকে দৌড় শুরু করেন মানিক রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে ভোর ৭টায় কুষ্টিয়া শহরের চৌরহাঁস থেকে দৌড় শুরু করে সাড়ে ৯টায় ক্যাম্পাসের শহীদ মিনারে আসেন সাজ্জাতুল্লাহ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

দৌড় সম্পন্নকারী শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ‘যখন ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস কড়া নেড়েছে তখন আমার মনে হল, ভাষার মাসে মহান ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করে আমি একটি হাফ ম্যারাথন করব। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সে হিসেবে আমি ২১ কিলোমিটার দৌড়াব। আমি আজকের ম্যারাথন মহান ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করছি।’

এ বিষয়ে আরেকজন দৌড় সম্পন্নকারী শিক্ষার্থী মানিক রহমান বলেন, ‘বাতাসের প্রাণে শোকের মাতম। চাপা একটা যন্ত্রণার ব্যথা উপচে পড়ছে সবার হৃদয়ে। এই দিনে মাতৃভাষা এবং সাংস্কৃতিক পরম্পরা বিশেষ উল্লেখ ও গৌরবের সঙ্গে উদ্‌যাপিত হয়। ভাষা শহীদ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেই  ২১ ফেব্রুয়ারিতে ভোর ৪টা থেকে  বিরতিহীনভাবে ২ ঘণ্টা ১০ মিনিট ২০ সেকেন্ডে  ২১ কিলোমিটার দৌড়ে চৌড়হাসে পৌঁছালাম। ভাষা শহীদ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেই মাতৃভাষা দিবস উদ্‌যাপন করলাম।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ