• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাট হাসপাতালে ডাক্তারের উপর হামলা, পিতা ও পুত্র আটক 

সিসি নিউজ।। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে বহিঃ বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার জাকা কাইফের রুমে সিরিয়াল ভেঙে প্রবেশ করে এক রুগী ও তার ছেলে, ডাক্তার সিরিয়াল অনুযায়ী রোগীর সেবা প্রদানের কথা জানালে ক্ষিপ্ত হয়ে রোগীর ছেলে আক্রমণ করে ওই ডাক্তার ও তার সহকারীকে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসাতালে এ ঘটনার পর রাতে থানায় মামলা হয়েছে।
তৎক্ষণিক ডাক্তার রুম ত্যাগ করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে গিয়ে বিস্তারিত জানায়।
অন্যদিকে ডাক্তার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রুমের আসবাবপত্র ভাঙচুর করে ওই রোগীর ছেলে।
পরে হাসপাতালের স্টাফ গণ ও সেবা প্রার্থীরা তাদেরকে আটক করে জয়পুরহাট সদর থানা পুলিশে সোপর্দ করেন তারা।
হামলাকারীরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার বানদিঘী গ্রামের জুয়েল আকন্দ (২৪) ও তার পিতা জসিম উদ্দিন আকন্দ।
জয়পুরহাট সদর থানার এস আই নোমান বলেন, মারপিট ও ভাঙচুরের ঘটনায় পিতা ও পুত্রকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে রাতে  মামলা হয়েছে বলে জানান হাসপাতাল ত্বত্তাবধায়ক।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ