• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ডায়াবেটিস সচেনতা দিবস পালিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে সৈয়দপুর ডায়বেটিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শহরের পার্বতীপুর সড়ক সৈয়দপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতাল মিলতায়কনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডা. শাহ্ মো. মতিয়ার রহমান।
সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু আহম্মেদ মর্তুজা। এতে  অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায় ও ডা. মাহেরুখ সাদী হেনা প্রমুখ।
সৈয়দপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতালের সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজী’র উপস্থাপনায় আলোচনা সভায় সমিতির সদস্য, সকল কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ