• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে ক্ষতিগ্রস্থ আলু চাষীদের মানববন্ধন ও বিক্ষোভ

Pic-03- Birganjমাহবুবুল হক খান, দিনাজপুর: আলু চাষী বাঁচাও-কৃষি বাঁচাও, শ্লোগানে ক্ষতিগ্রস্থ আলু চাষীদের বাঁচার দাবী আদায়ে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা কমিটি বৃহস্পতিবার দিনাজপুর শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক দয়ারাম রায়, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সবিতা রানী রায়, সাবেক ছাত্র নেতা খন্দকার আশরাফুজ্জামান ও ক্ষেতমজুর নেতা ডা. হাসান আলী।
বক্তারা বলেন, দিনাজপুরসহ উত্তরবঙ্গের ফসল আলু। প্রতিবছর লাভের আশায় কৃষক আলু চাষ করে কিন্তু এখন লাভ তো দুরের কথা আলুর উৎপাদন খরচই উঠে না। সম্প্রতি দেশে রাজনৈতিক সংঘাতের কারণে আগাম আলুসহ শাক-সবজি কৃষকরা পানির দরে বিক্রি করতে বাধ্য হয়েছেন। অনেক ক্ষেত্রে শাক-সবজি জমিতে পঁেচ নষ্ট হয়েছে।
বক্তারা বলেন, একদিকে বিদ্যুৎ সার, ডিজেল, বীজ কীটনাশক, এসব কৃষি উপকরণের দাম দিন দিন বাড়ছে। ফলে ফসলের উৎপাদন ব্যয় প্রতি মৌসুমেই বেড়েই চলেছে। অন্যদিকে বাম্পার ফলন ফলিয়ে লাভজনক দামে কৃষক তাদের ফসল বিক্রি করতে পারছে না। আলুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ফলে কৃষকের মাথায় হাত পড়েছে। দুঃখজনক হলেও সত্য কোন সরকারই  কৃষককে রক্ষা এগিয়ে আসে না। তাই আজ লড়াই সংগ্রাম করে দাবী আদায় করা ছাড়া কৃষকের সামনে আর কোন পথ খোলা নেই।
বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্থ আলুচাষীদের উপযুক্ত ক্ষতিপুরণ ও ব্যাংক ঋণের সুদ মওকুফ করার দাবী জানান। পাশাপাশি আলু ও কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা, সরকারী উদ্যোগে কোল্ডস্টোরেজ নির্মাণ ও পর্যাপ্ত পরিমাণ আলু বিদেশে রপ্তানী করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ