• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাকিমপুরে চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের হাকিমপুরে দায়িত্বে অবহেলা ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর ১ হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের দায়ে আবু সুফিয়ান নামে এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে ভিডাব্লিউবি এর ১ হাজার ৮০০ কেজি চাল আত্মসাতে অভিযোগে তদন্তে প্রমাণিত হয়। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর ৩৪ (৪) (খ) ধারা মতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, এই মর্মে ১০ কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসক দিনাজপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ