সিসি নিউজ।। নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের পলাশবাড়ি বাজার থেকে শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে সমাপ্ত হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন পলাশবাড়ি পরশমণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুল ইসলাম, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী শাহনাজ বেগম প্রমুখ।