• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আমরা বন্ধু-২০০১ এর উদ্যোগে ইফতার মাহফিল ও পূণর্মিলনী

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের গড়ে তোলা ”আমরা বন্ধু-২০০১” নামের  সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল, পূণর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে এ ইফতার মাহফিল ও পূণর্মিলনীর আয়োজন করা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটি সভাপতি আলী আব্দুল্লাহ আকাশ। প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.এ ইমরানুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ  সম্পাদক রেজা মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোকছেদুল ইসলাম  বিদ্যুৎ, বিজয় মুমার মজুমদার, ইসমত আরা ঝিনু, রোজিনা আকতার, মো: খালেদ আলী, মো: দানিশ আলম, হাসিনা পারভীন, মো: পারভেজ, ইকবাল, সেতারা পারভীন, মানিক, মো: নওয়াব খান প্রমূখ।

এ আয়োজন প্রসঙ্গে সভাপতি আলী আব্দুল্লাহ আকাশ বলেন, ‘বন্ধুত্ব চিরদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখেই এ ইফতার মাহফিল ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর সকল বন্ধুদের সাথে মিলিত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা অনেক স্মৃতিচারণ করেছি, পুরনো দিনের স্মৃতিগুলোকে স্মরণ করেছি। আমরা বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ