• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরল স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশার

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার পাকুড়া ও ভারতের রায়গঞ্জ জেলার রাধিকাপুর অংশে বিরল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পরিদর্শনের আসেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিকভাবে এ অঞ্চলে বিরল স্থলবন্দর গুরুত্ববহন করে। এখন রেলওয়ের মাধ্যমে আমদানি–রপ্তানি কার্যক্রম চালু আছে। এই স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচলেও সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এখানে ভারতীয় ভিসা সেন্টার চালুর সম্ভাবনা রয়েছে। এখন উন্নয়ন কাজ চলমান রয়েছে।

অচিরেই ভিসা সেন্টার ও ইমিগ্রেশন চালুর ব্যপারে সব প্রতিবন্ধকতা দূরীকরণের আশ্বাস দেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এর আগে, বিরল স্থলবন্দর ও রেলওয়ে লাইন পরিদর্শন করেন তিনি।

এ সময় বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক মনোজ দাস, আজিজুল ইকবাল চৌধুরী, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকী সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ