• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় স্ত্রীর লাশ ফেলে স্বামীর পলায়ন

atto hottaজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী। ঘটনাটি জলঢাকা উপজেলার গোলমুন্ডা চারআনী এলাকার। ওই এলাকার দুলাল হোসেনের স্ত্রী এক সন্তানের জননী রেহানা আক্তার (২৬) কে তার স্বামী ও তার পরিবার দীর্ঘদিন থেকে শারিরিক ও মানষিক নির্যাতন চালায়। এ ঘটনায় বুধবার দুপুরে ওই গৃহবধু বিষ পানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তার স্বামীর সহায়তায়  উপজেলা স্বাস্থ্য কমম্পপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। স্ত্রী রেহানার লাশ হাসপাতের বারান্দায় ফেলে রেখে পাষান্ড স্বামী পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ এনে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠিয়ে দেয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির সিসি নিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ