• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে স্কাউটস্ দিবস পালিত

সিসি নিউজ।। সোমবার (৮ এপ্রিল) নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের উদ্যোগে বাংলাদেশ স্কাউটস দিবস -২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুল চত্বরে র‌্যালি, বৃক্ষরোপণ, পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
“স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব ইন্টারন্যাশনাল অধ্যক্ষ ও স্কুল স্কাউট গ্রুপের সভাপতি মো. শাবাহাত আলী সাব্বু।
এতে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর রেলওয়ে জেলার সম্পাদক মো. আনোয়ার হোসেন, ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়না ইসলাম আলিফ প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনায় করেন জাতীয় শাপলা অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউট বার্জিস আলী।
এর আগে বাংলাদেশ স্কাউটস দিবস -২০২৪ এর অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়েছে। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এরপর ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে বৃক্ষরোপণ ও স্কুলের সামনের সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সব কর্মসূচিতে মোছা. মোসাররাত পারভীন (উডব্যাজার), স্কাউট ইউনিট লিডারসহ কাব ও স্কাউটস্ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ