• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাণীশংকৈলে কুলিদ নদে ডুবে ২ শিশুর মৃত্যু

সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিদ নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে খঞ্জনা গ্রামের ইব্রাহিমের কন্যা ইয়াসমিন (১০) ও দিনাজপুর সদর উপজেলার ইউসুফ আলীর কন্যা তসলিমা খাতুন (৮)। তসলিমা গতকাল শনিবার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

জানা গেছে, উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকা দিয়ে বয়ে যাওয়া কুলিক নদে গোসলে নেমে পানিতে তলিয়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ