• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। প্রখর রোদ আর প্রচন্ড দাবদাহে ভ্যাপসা গরমে দিনাজপুরের ফুলবাড়ীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সেই সাথে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত দাবদাহের করনে হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।
মৃত্যু বরনকারি পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের মৃত মোশারফ হোসেন এর ছেলে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮)  এবং অপর জন যশোর কোতয়ালী থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাক চালক বিল্লাল হোসেন (৫২)।
নিহত মোতাহার হোসেন এর ছেলে সানজিদ আহম্মেদ সুইট জানায়, কয়েকদিন ধরে জ¦র ছিল আমার বাবার, শনিবার (২০এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ট্রাক মালিক সোহরাব হোসেন জানান, যশোর থেকে পাথরের ডাষ্টের ভাড়া আনতে বড়পুকুরিয়া এলাকায় যায় ট্রাক চালক বিল্লাল হোসেন। শনিবার রাত ১০টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শুনেছি স্ট্রোক করে ড্রাইভার বিল্লালের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ট্রাক চালক বিল্লাল হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার পালস পাওয়া যাচ্ছিল না। এখানে আনার আগেই তার মৃত্য হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্য হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলীরও মৃত্যু একই কারণে হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকল কে সচেতন করতে বলা হচ্ছে। এসময় অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যেতে, তাপ এড়িয়ে ঠান্ডা স্থানে থাকতে এবং বেশি করে পানি পান করতে।
সরেজমিন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ফাঁকা নেই হাসপাতালের বেড। জরুরি বিভাগ এবং বহির্বিভাগে রোগীর প্রচুর চাপ। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদেরও। কয়েক দিনের ভ্যাপসা গরমে সর্দি-জ্বর,ডায়রিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন অনেকেই। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে নির্ধারিত বেড ছাড়াও ফ্লোরে সুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। অসুস্থদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রখর রোদ আর ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দাবদাহ বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে ঠান্ডা পানীয়গুলোর। ফুটপাতে দাঁড়িয়ে শরবত, ডাবের পানি, আখের রস খেয়ে শরীর জুড়িয়ে নিচ্ছেন অনেকে। কেউ কেউ ছায়াযুক্ত স্থানে বিশ্রাম করছেন। তাপপ্রবাহের কারণে শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল কম।
পৌর শহরের নিমতলা মোড় এলাকায় রিকশাচালক হাসান আলী ও দেলোয়ার হোসেন বলেন,ভ্যাপসা গরমে গলা সুখিয়ে আসছে,রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। যাত্রীও তেমন পাওয়া যাচ্ছে না। তবুও পেটের দায়ে রাস্তায় আছি।
এলুয়াড়ী ইউনিয়নের পাকাপান দাস পাড়া এলাকার অনিল চন্দ্র বলেন, প্রচন্ড রোদ, গরমে কাজ করতে পারছি না। তাই কাজের ফাঁকে মাঝে মাঝে গাছের নিচে বিশ্রাম নিতে হচ্ছে। আমরা গরিব মানুষ, কাজ না করলে খাবো কি? তাই বাধ্য হয়েই কাজ করতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, রোববার (২১এপ্রিল) দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে বিভিন্ন রোগে চিকিৎসা নিয়েছেন ৫৮০ জন রোগী,যা গত কাল ছিল ৪৩৭জন। জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ৫৫ জন,মোট ভর্তি রোগী রয়েছে ৮৭জন এর মধ্যে ডায়রিয়া রোগে ভর্তি রয়েছেন ১৪ জন রোগী।
জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুর রউফ বলেন, ‘প্রচÐ গরমে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। পেট বেথা,জ¦র,ডায়রিয়াসহ নানা সমস্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন। এসময় রোগীর চাপ বেড়েছে,এতে চিকিৎসা দিতে হিমশীম খেতে হচ্ছে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ডায়রিয়ায় আক্রান্ত নওরিন জাহান (২) এর মা মেঘলা আক্তার বলেন, আমার তিনদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত সাথে বমি করছে। দুইদিন ধরে বাড়ীতে চিকিৎসা নিয়েও কমছেনা তাই হাসপাতালে ভর্তি করিয়েছি। হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগী আনোয়ারা বেগম বলেন, দুইদিন ধরে পায়খানা হয়েছে চিৎিসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি, রোগী বেশি থাকায় বেডে যায়গা নেই তাই ফ্লোরে সুয়ে আছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বেলা ৩টায় দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আদ্রতা ছিল শতকরা ৪৪ পারসেন্ট। তিনি আরও বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরম বেশি অনুভুত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ