• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলা উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেননি এমপির ভাই-ভাতিজা

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা থেকে সরেননি এমপির পরিবারে দুই সদস্য। সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত তারা প্রার্থীতা প্রত্যাহার করেননি।

প্রথম ধাপে ঘোষিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফেরদৌস পারভেজ এবং চাচাত ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।

এদিকে মন্ত্রী-এমপির পরিবারের প্রার্থীদের সরে দাঁড়ানোর আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তে নির্বাচনী মাঠে সরেননি ওই দুই প্রার্থী। এবিষয়ে দলীয় লিখিত কোন নির্দেশনা না পাওয়ার কথা উল্লেখ করে মো. ফেরদৌস পারভেজ বলেন, ’আমি অনেক আগে থেকে ভোটের মাঠে রয়েছি। জেলা পরিষদের সদস্য পদে পদত্যাগ করে এ নির্বাচনে এসেছি। আমি দলের কোন প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী। ভোট থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই’।

অপরদিকে আনোয়ারুল হক সরকার মিন্টু বলেন, ’আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত নির্বাচনে (উপজেলা) মনোনয়ন চেয়েছি, এমপি নির্বাচনে মনোনয়ন চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দেননি, আমি দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি। দলীয় যে সিদ্ধান্ত হয়েছে সেটির মধ্যে আমি পড়ি না। আমার পরিবার আলাদা, আমি এমপির প্রার্থী না’।

এ বিষয়ে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, ‘আমি দুইজনকেই নির্বাচন না করার জন্য বলেছিলাম। কিন্তু তারা আমার কথা রাখেনি’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ