• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ইউপি সদস্যসহ ৮ জুয়ারী গ্রেফতার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী মাগুরমারী এলাকা থেকে ডাবু খেলার সরঞ্জামদিসহ এক ইউপি সদস্যসহ ৮ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয় এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ৮ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার (২৭ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়।

আটক আটজন হচ্ছেন নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ওয়াহেদ শেখের ছেলে ইউপি সদস্য মাজেদুল ইসলাম মানিক (৩৮) ও হারোয়া মিশনপাড়া এলাকার মৃত হাফেজ উদ্দিন এর ছেলে নুরল ইসলাম মাশান (৬০), সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের মৃত নশেদুল্ল্যাহ সরকারের ছেলে ফজলুল হক (৫১), চিরিরবন্দরের সাতনালা ইউনিয়নের মৃত ফরমান আলীর ছেলে মোকলেছুর রহমান (৫৫), খানসামা উপজেলার টংগুয়া মাঝাপাড়ার ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায় (৪২), টংগুয়া মতিশাপাড়ার অতুল রায়ের ছেলে নারায়ণ রায়(২১), টংগুয়া মাঝাপাড়ার বাবুল রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (২০) এবং টংগুয়া জোদ্দারপাড়ার অর্জুন রায়ের ছেলে অনিমেষ রায় (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাগুরমারী স্কুলের পিছনে পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। এটি বন্ধে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৮ জন জুয়ারীকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আটক জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ