• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াতের অর্ধ শতক ভাইস চেয়ারম্যানে

ECসিসি নিউজ: দু’দফার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫৩টি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে চমক লাগিয়েছে নানা অভিযোগে অভিযুক্ত দলটি।
প্রথম দফায় ২৩ আর দ্বিতীয় দফায় ৩০ সব মিলে ৫৩টি উপজেলার ভাইস চেয়ারম্যান এখন জামায়াতের। চেয়ারম্যানেও বিশ পেরিয়েছে দলটি আর মহিলা ভাইস চেয়ারম্যানে বিশ ছুঁই ছুঁই করছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে ১১৫টি ভাইস চেয়ারম্যান পদের ৩০টিতে জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে বিএনপি ২৮, আওয়ামী লীগ ২৮, জাপা দুই, এবং অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছে পাঁচটিতে।
এছাড়া একই দিনের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ৯ জন বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি ৪৪, আওয়ামী লীগ ২৬, জাপা দুই ও অন্যান্য চারজন নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে জামায়াত সমর্থিত ২৩ জন, বিএনপি সমর্থিত ৩২ জন, আওয়ামী লীগ সমর্থিত ২৪ জন, স্বতন্ত্র ছয়জন, জাতীয় পার্টি সমর্থিত তিনজন এবং অন্যান্যদের মধ্যে চারজন।
সেসময় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ১০ জন, বিএনপি সমর্থিত ৩৪ জন, আওয়ামী লীগ সমর্থিত ৩৪ জন, স্বতন্ত্র সাতজন, জাতীয় পার্টির একজন এবং অন্যান্যদের মধ্যে তিনজন জয়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ