• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চায়ের দোকানে তেলবাহী ট্যাংকলরি, নিহত ২

সিসি নিউজ।। দিনাজপুর সদরের কাঁউগা হাটখোলা বাজারের সড়কের পাশে এক চায়ের দোকানে তেলবাহী ট্যাংকলরি ধাক্কা দিলে নৈশপ্রহরীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় লরির চালক ও সহকারীকে আটক করেছে স্থানীয় জনগন।

আজ শনিবার ভোর সোয়া ৫টা দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের কাঁউগা হাটখোলা বাজারে সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশপ্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে। অন্যজনের নাম রানা (২৫)। সে সদর উপজেলার কাউগা হাটখোলা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, ফুলবাড়ি থেকে একটি তেলবাহী ট্যাংকলরি দিনাজপুরে আসার পথে চালক ঘুমন্ত অবস্থায় কাঁউগা বাজারের সড়কের পাশে একটি চায়ের দোকানের উঠিয়ে দেয়। এতে ওই দোকানের পাশে দাঁড়িয়ে থাকা নৈশপ্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

ফরিদ হোসেন আরও জানান, নিহতদের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। চালক রাজু খন্দকার (২৯) ও সহকারী মো. সোহাগকে (১৯) আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ