• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৬৪) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১১মে) সকাল ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার দৌলতপুর ইনিয়নের জয়নগর গড়পিংলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার দৌলতপুর ইনিয়নের জয়নগর গড়পিংলাই গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১১মে) সকাল ৬টায় রফিকুল ইসলাম সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে জমিতে যাওয়ার সময় উপজেলার দৌলতপুর ইনিয়নের জয়নগর গড়পিংলাই এলাকায় একটি পকেট রাস্তা থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উঠতে গেলে বিরামপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি অজ্ঞাত (নৈশ ঢাকা কোচ) যাত্রীবাহী বাস, অপরদিক থেকে আসা অন্য একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে রফিকুল ইসলাম এর সাইকেলে সজোরে ধাক্কা লাগে।
এ সময় তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানান, মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়না তদন্ত করতে না চাওয়ায় এবং কোন আপত্তি না থাকায়, আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ