• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সিসি নিউজ।। বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস। জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার অফিসার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক বক্তব্য দেন। জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার অফিসার আব্দুল খালেক জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ থেকে ১৪ মে পর্যন্ত বিশেষ সেবা প্রদান করা হবে কার্যালয়ের আওতাধীন সবঅফিসে। সেবা প্রাপ্তিতে অত্যন্ত সহজীকরণ করা হয়েছে উল্লেখ করে আব্দুল খালেক বলেন, আপনার কাগজপত্র ঠিক থাকলে একদিনের মধ্যেই সেবা পাওয়া সম্ভব। সরকারী বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ