• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিসি নিউজ।। নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলা শহরের কুখাপাড়া গ্রামে সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ছাপিনুর রহমানের (৫৫) জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা পশ্চিমপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের ঢেলাপীর বাজারের একটি মসজিদের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, রাতে যাত্রিবেশে ভাড়ায় ছাপিনুর রহমানের অটোরিকশায় উঠে ছিনতাইকারীরা। এরপর শহর থেকে নির্জন ওই এলাকায় নিয়ে চালকের গলা কেটে অটোরিকশাটি নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাপিনুর রহমানকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভিরুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে সোমবার দুপুরে জেলা সদরের ঢেলাপীর বাজারের একটি মসজিদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার হয়। এ ঘটনায় ছাপিনুর রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৮) বাদি হয়ে অজ্ঞাতনাম তিন জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ