• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভজে পুত্রের জয়

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রিয়াদ সরকার রানা দোয়াত কলম প্রতীকে ৩২ হাজার ৩শত ৬৬টি  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মরহুম আমজাদ হোসেন সরকারের একমাত্র পুত্র।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল হোসেন সরকার (আনারস) প্রতীক ভোট পেয়েছে ১৮ হাজার ১শত ৭২টি ।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মহসিন মন্ডল মিঠু চশমা  প্রতীকে ৩৬ হাজার ৬ শত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩ শত ৯৯ ভোট।

মহিলা ভাইস –চেয়ারম্যান পদে  সানজিদা বেগম লাকী, পদ্ম ফুল প্রতীকে ৩০ হাজার ৮ শত ৮৪ ভোট পেয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজা হোসেন শিলা প্রজাপতি প্রতিক পেয়েছেন ২১ হাজার ৯ শত ৭৭ ভোট।

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৯১ টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। একটি পৌরসভা ও ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৯৭৬ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ