সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৩৫তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। আজ শনিবার (২৫ মে) সকালে দিবসটি পালনে শহরের ইন্টারন্যাশনাল স্কুল তাদের হল রুমে পালন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাবাহাত আলী শাব্বু এর উদ্বোধন করেন।
ওইসময় শিক্ষক ও শিক্ষার্থীরা কবির জীবনী পাঠ, কবিতা আবৃত্তি, নৃত্য, নজরুল সংগীত পরিবেশন করেন। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু।
এ সময় সিনিয়র শিক্ষক মনিরা খান, সংগীত শিল্পী নিলুফা ইয়াসমিন লিপি, সিম্পল, ফাতেমা খাতুন, আফসানা খাতুন মিমিসহ অন্যান্য শিক্ষকগণ।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষিকা শারমিন আক্তার।
বক্তব্যে অধ্যক্ষ বলেন, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম আগামী প্রজন্মের জন্য বিশ্বের দরবারে তার সকল লেখনী ছড়িয়ে পড়ুক। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন জাতীয় কবির বইগুলো সংগ্রহ করে তার লেখাগুলো পড়ে।