• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যৌতুকের দাবীতে গৃহবধুকে পিটিয়ে হত্যা: স্বামী ও শাশুড়ী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুকের দাবীতে আরিফা বেগম (২৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী ও শাশুড়ীকে আটক করেছে থানা পুলিশ।
নিহত আরিফা বেগম ফুলবাড়ী পৌর এলাকারার ৯নং ওয়ার্ডের চকচক (ডাঙ্গা) গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী ও চিরিরবন্দর থানার আমবাড়ী কেশবপুর গ্রামের ছাইদুল ইসলামের মেয়ে।
এঘটনায় শনিবার সকালে নিহতের বাবা ছাইদুল ইসলাম বাদী হয়ে স্বামী, শাশুড়ী ও ভগ্নীপতিকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ওইদিনই ফুলবাড়ী পৌর এলাকারার চকচকা (ডাঙ্গা) গ্রামে নিজ বাড়ী থেকে স্বামী সাইদুল ইসলাম (৩৬)  ও শাশুড়ী জাহেদা বেগমকে (৫৭) আটক করেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।
গত শুক্রবার (১৫ জুন) রাত ১টার সময় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধু আরিফা বেগম এর মৃত্যু হয়। এর আগে গত ১২জুন ফুলবাড়ী পৌর এলাকারার চকচক (ডাঙ্গা) গ্রামে তার স্বামীর বাড়ীতে এই মারপিটের ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা যায়, গত ৭ বছর পূর্বে ফুলবাড়ী পৌর এলাকারার চকচক (ডাঙ্গা) গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম সাথে চিরিরবন্দর থানার আমবাড়ী কেশবপুর গ্রামের ছাইদুল ইসলাম এর মেয়ে আরিফা বেগমের বিয়ে হয়। এরপর সংসার জীবনে তাদের এক ছেলে ও এক কন্যা সন্তান জন্ম গ্রহন করে।
আরিফার স্বামী সাইদুল এর নিদিষ্ট কোন পেশা নাই, বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করে। বিয়ের পর থেকে প্রায় সময় যৌতুকের জন্য চাপসৃষ্টি করে আরিফাকে কারণে অকারণে মারপিট সহ মানুষিক ও শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী সাইদুল । ঠিকমত ভরণপোষনও দিত না। ইতিপূর্বেও যৌতুকের জন্য তাকে মারপিট করে বাবার বাড়ীতে পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে গ্রামের স্থানীয় লোকজনের উপস্থিতিতে যৌতুকের জন্য আর মারপিট করিবে না মর্মে অঙ্গীকার করে আরিফাকে আবারও বাড়ীতে নিয়ে আসে। এরই মধ্যে গত ১২জুন আবারও আরিফাকে তার স্বামী সাইদুল যৌতুক নিয়ে আসার জন্য বললে যৌতুক নিয়ে আসতে অসম্মতি জানালে, তাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে শরীরের বিভিন্ন জায়গায় ও মাথায় মারপিট করে গুরুতর ফোলা জখম করে।
মারপিটের বিষয়টি আরিফা তার বাবা ছাইদুল ইসলামকে মোবাইল ফোনে জানালে তার মাতা সাহিদা খাতুন সহ মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ওইদিন রাতেই চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গত শুক্রবার ১৫জুন রাত ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরিফা বেগমের মৃত্য হয়। এঘটনায় শনিবার সকালে নিহতের বাবা ছাইদুল ইসলাম বাদী হয়ে স্বামী সাইদুল ইসলাম (৩৬) ও শাশুড়ী জাহেদা বেগম (৫৭) ও ভগ্নীপতি সোহেলকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ দুজনকে আটক করে ।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গৃহবধু আরিফা বেগমের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা ছাইদুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন, দুজনকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ