• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শতবর্ষের মিলন মেলা

সিসি নিউজ।। ‘প্রাণের টানে, প্রিয় প্রাঙ্গণে’ তাঁরা একত্রিত হলেন সকলে। দেখা হলো অনেক পুরোনো বন্ধুর। আড্ডা আর গল্পে  শৈশব-কৈশরের অনেক স্মৃতি। দীর্ঘদিন পর সহপাঠি, বড়ভাই এবং জুনিয়রদের একই চত্বরে ঘটলো পুণঃমিলন। তাঁরা খানিকটা সময় অতিবাহিত করলেন আনন্দঘন পরিবেশে। বুধবার এমন পরিবেশ পরিলক্ষিত হয়েছে নীলফামারীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ডোমার বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী অনুষ্ঠানে।
সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয় চত্বরে সমবেত হন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এরপর দিনের কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১ ( ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উদ্বোধনের পর বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমনের সভাপতিত্বে বক্তৃতা দেন উজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান। আলোচনা শেষে বিকালে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
ওই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে এসেছেন দৈনিক বাংলা বাজার পত্রিকার সম্পাদক মুফদি আহমেদ। তিনি বলেন, ‘আমি ১৯৮১ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। আজকের এই অনুষ্ঠানে এসে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলো, অনেক কথা হলো, সব মিলে দিনটি অনেক আনন্দে কেটেছে।’
আয়োজকরা জানান, ১৯১৯ সালে স্থাপিত হয় ডোমার বহুমুখি উচ্চ বিদ্যালয়। শতবর্ষের এ বিদ্যালয়ের শিক্ষার্থী ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। শতবর্ষ পূর্তির এ আয়োজনে ১৯৬৩ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত দুই হাজার ২৭৮ জন সাবেক শিক্ষার্থী অংশগ্রহন করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ