সিসি নিউজ।। বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অনেক মজবুত এবং ভবিষ্যতে তা আরো মজবুত হবে। দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে আন্তরিকতা রয়েছে, তাদের এই আন্তরিকতায় দুই দেশের বন্ধত্বকে আরো বেশি করে মজবুত করে তুলবে।
রোববার দুপুরে নীলফামারীর চিলাহাটিতে রেলওয়ে স্টেশন ও মুক্তিরহাট জিরো পয়েন্ট এলাকা পরিদর্শণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সহকারী হাই কমিশনার বলেন, দুই দেশের জনগন চাইলে খুব শীঘ্রই চিলাহাটি স্থলবন্দর চালু হবে। এই স্থলবন্দর চালুর বিষয়ে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আশা করছি খুব শীঘ্রই এই স্থলবন্দর চালু হবে।
এসময় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, পরিচালক রাজু কুমার পোদ্দার, নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম প্রমূখ উপস্থিত ছিলেন।