• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী জেলা পুলিশ সুপারের যোগদান

সিসি নিউজ।। নীলফামারী জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করছেন মোকবুল হোসেন। সদ্য নিয়োগ পাওয়া মোকবুল হোসেন আজ সোমবার (৮ জুলাই) নীলফামারী জেলায় পুলিশ সুপার পদে যোগদান করেন। এর আগে তিনি দিনাজপুর জেলার পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। মোকবুল হোসেন ২৫তম বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ২০০৭ সালে নওগাঁ জেলা (শিক্ষানবিশ), ২০০৮ সালে ঢাকার স্পেশাল ব্রাঞ্চ, একই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ, ২০০৯ সালে রাঙ্গামাটিতে ৫ম এপিবিএন, একই বছর নাটোর জেলার সদর সার্কেল, ২০০৯-১০ সালে ঢাকা সিটি এসবি, ২০১০ সালে দিনাজপুর জেলার সদর সার্কেল, ২০১০-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১১ সালে জয়পুরহাট জেলা সদরের এএসপি, ২০১২-১৩ সালে বগুড়া সদর সার্কেল হিসেবে কর্মরত ছিলেন। চৌকস এ কর্মকর্তা ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে লালমনিরহাট জেলা; ২০১৩-১৪ সালে র‌্যাব, ২০১৪-২০১৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (আইভরিকোষ্ট), ২০১৫-১৬ সালে র‌্যাব; ২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ে পুলিশ হেডকোয়াটার্স, ২০১৭-২০ সালে ওই পদে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেন দিনাজপুর জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। এসপি মো. মোকবুল হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পদার্থবিদ্যা) ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহীর পুঠিয়া পৌরসভার গোপালহাটিতে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিম উদ্দিন মোল্লা ও মাতা মোছা. আমেনা বেওয়া। মো. মোকবুল হোসেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের সময় তিনি জেলার সকল সহকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। এদিকে, একইদিনে সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. গোলাম সবুরকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি টাঙ্গাইল জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ